অবশেষে বিক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে পঞ্চায়েত স্তরে মিটিং শুরু করলেন হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় । প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই হরিরামপুরের বিভিন্ন এলাকায় বিজেপির কর্মীরা বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না বলে বিক্ষোভ দেখায় ভাঙচুর করা হয় বুনিয়াদপুর পার্টি অফিস। এমনকি হরিরামপুর বাজারেও রাস্তা অবরোধ করে টায়ারে আগুন লাগায় বিজেপির কর্মী-সমর্থকেরা। এরপর দু’দিনের মধ্যেই হরিরামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের নিয়ে মিটিং শুরু করেন প্রার্থী নিজেই। আগামী মঙ্গলবার পর্যন্ত হরিরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মন্ডলের মিটিং শেষ করা হবে বলে জানিয়েছেন প্রার্থী। তারপরেই শুরু হবে প্রচার বিধানসভা নির্বাচনে হরিরামপুর আসন থেকে এবার তৃতীয় স্থানে যাবে তৃণমূল এমনটাই দাবি করেন নীলাঞ্জন রায়। কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার