33 কেজি গাঁজা উদ্ধার করলো বালুরঘাট থানার পুলিশ। এদিন সকালে বালুরঘাটের প্রবেশপথ রঘুনাথপুর এর কাছে নাকা চেকিংয়ের সময় একটি বোলোরো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 33 কেজি। ঘটনায় গাড়ির চালক সহ দুই পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বিল্টু দাস, আশুতোষ সেন এবং ইশিতা বোস মন্ডল। প্রথম দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় এবং মহিলার বাড়ি মালদা জেলায় বলে জানা গিয়েছে। ধৃত তিনজনকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার