বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো দুষকৃতকারীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গত কাল রাতে বীরভূমের পাইকর থানার কলহপুর গ্রামে। অভিযোগ মঙ্গলবার রাতে পাইকরের কলহপুর গ্রামের দুর্যধন রাজবংশী নামে এক বিজেপি কর্মী গ্রামেরই অপর এক কর্মীর বাড়ি যাচ্ছিলেন । অভিযোগ সেই সময় তাকে রড দিয়ে মারধোর করে দুষকৃতকারীরা । এর পরেই ওই বিজেপি কর্মীকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পাইকর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করা হয়। মারধরের ঘটনাটি জানিয়ে পাইকর থানায় অভিযোগ জানিয়েছেন আহত বিজেপি কর্মী দুর্যধন রাজবংশী । ঘটনার তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।

More Stories
নন্দীগ্রামে অভিষেকের সভার আগে খোঁচা তৃণমূলের
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে