কলকাতা, ২৮ সেপ্টেম্বর: স্বচ্ছ ভারত মিশনের অধীনে ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ উদ্যোগে কলকাতা ও সংলগ্ন এলাকার ১৪টি জিও সেন্টারে পরিচ্ছন্নতা অভিযান চালালেন রিলায়েন্স জিও-র ৩৫০-এরও বেশি কর্মী।
চন্দননগর, শ্রীরামপুর, ব্যারাকপুর, ডানলপ, বারাসত, রাজারহাট, হাওড়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, আলিপুর, পার্ক স্ট্রিট, কসবা, জেমস লং সরণি, কামালগাজি ও নৈহাটিতে এই অভিযান পরিচালিত হয়। বাজার, জলাশয়, রেলস্টেশন-সহ বিভিন্ন জনবহুল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয়।
এই উদ্যোগের মাধ্যমে জিও কলকাতা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই সম্প্রদায় গড়ে তোলার বার্তা দেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা জানান, পরিচ্ছন্নতা রক্ষায় প্রত্যেকের সম্মিলিত দায়িত্ব রয়েছে এবং ছোট ছোট উদ্যোগই সুস্থ সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে।

More Stories
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হয়ে এলেন লুক উইলিয়ামস; লিসা কেইটলি সরে দাঁড়ালেন
জিয়ো–টি-মোবাইলের যুগান্তকারী ৫জি রোমিং, ভারত–আমেরিকায় মিলবে সিমলেস নেটওয়ার্ক
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল