Seismograph with paper in action and earthquake - 3D Rendering
পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা যথাক্রমে ৭.২ এবং ৭.৫। ভয়ংকর এই ভূমিকম্পের জেরে রাজধানী কারাকাস-সহ একাধিক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আতঙ্কে রাস্তায় হাজার হাজার মানুষ। বিশেষজ্ঞদের মতে, লাতিন আমেরিকায় আঘাত হানা এটিই শতাব্দীর জোড়া ভূমিকম্প।
ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর দু’টি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে কারকাস-সহ ভেনেজুয়েলার একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, জোড়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। ঠিক তার প্রায় ৪০ সেকেন্ডের মধ্যে আরও একটি শাক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এটির উৎস্থলও ওই একই জায়গায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় শক্তিশালী ওই ভমিকম্পটির মাত্রা ছিল ৭.৫।

More Stories
ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া
দীর্ঘ ৪০ দিন টানা যুদ্ধ চলার পরও ইরানকে কাবু করতে পারেনি আমেরিকা
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪