May 9, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী

বাংলা জয়ের পর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন। সেই কথা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন। জনতার শক্তি দেখল ব্রিগেড। এদিন প্রবল জনসুনামি দেখা গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

আজ, শনিবার বেলা ১১টায় শুভেন্দু অধিকারীদের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। তাঁর আসার নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগেই মোদি বঙ্গে পৌঁছে গিয়েছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে তিনি ব্রিগেডে এসে পৌঁছন। সেসময় ময়দান কানায় কানায় পূর্ণ। কার্যত জনগর্জন শোনা গিয়েছে মাঠ থেকে। মঞ্চে উঠেই প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। জোড় হাতে কবিগুরুকে প্রণাম করেন তিনি।