February 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিপর্যয়ের মেঘ সরিয়ে আকাশে সূর্যের দেখা মিলেছে

বিপর্যয়ের মেঘ সরিয়ে আকাশে সূর্যের দেখা মিলেছে ২৬ অক্টোবর শনিবার দক্ষিণবঙ্গে। কিন্তু দানা বিপর্যয় কাটলেও বৃষ্টি পিছু ছাড়ছে না। শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা-সহ ১১ জেলায় বৃষ্টির পূর্বাভাস | শনিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা হাওয়া অফিসের! দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর লাগাতার বৃষ্টির কারণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সব থেকে বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। জমা জলে ভোগান্তির শেষ নেই। হাওয়া অফিসের রিপোর্টে আবারও বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় শনিবার বৃষ্টির পূর্বভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাতের সর্তকতার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার উন্নতিতে বঙ্গে এবার শীতের স্পেল শুরু হওয়ার সম্ভাবনা |