একদিকে পাহাড়, অন্যদিকে বালি। তাতেই প্রশ্রয় পাচ্ছে সোনালি রোদ। এমনই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিলেন দেব । রুক্মিণীর পোস্টেও পাহাড়-বালির প্রাচুর্য। কোথায় গেলেন তারকা যুগল? এই প্রশ্ন অনুরাগীদের মনে।
কোথায় গিয়েছেন, তা বোধহয় খোলসা করতে চান না দেব। ইনস্টাগ্রাম স্টোরির গানে যেন তেমনই ইঙ্গিত। অন্যদিকে রুক্মিণীর শেয়ার করা ছবিতে লেখা, ‘ছুঁয়ে ফেললাম।’ অবশ্য ছবি দেখে মনে হচ্ছে, সৌদি আরবের কোনও মনোরম স্থানে ছুটি কাটাতে গিয়েছেন টলিপাড়ার ‘প্রধান’ ও ‘বিনোদিনী’।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়