সুপারি দিয়ে তরুণীকে যৌন নির্যাতন-খুন! আর জি কর কাণ্ডে বিস্ফোরক দাবি মৃত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতালের ভিতরের কেউ বা কারা। দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা।
আর জি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব সবমহল। দোষীর শাস্তির দাবিতে সোচ্চার সকলে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি। মৃতার বাবা-মায়ের দাবি, ধৃতকে সুপারিও দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতালের ভিতরের কেউ বা কারা। এদিন কলকাতা পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা পরিবারের সঙ্গে দেখা করে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিয়ে তদন্তের অগ্রগতির বিষয়টিও জানান। একইসঙ্গে পরিবারের থেকেও তথ্য জানতে চান তারা। সেই সময় বিস্ফোরক দাবি করে পরিবার।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়