March 27, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হলেন টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায়

রবিবার সাত সকালেই বিমানে মুম্বইয়ের উদ্দেশে রওনা হন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । বিমানবন্দর থেকে অভিনেত্রীর ভিডিও ভাইরালও হয়েছে। যা দেখে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো টলিপাড়ার অভিনেত্রী-প্রযোজক বলিউডে নতুন ইনিংস শুরু করবেন! তবে পরে জানা যায়, একটি গ্ল্যামার খচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন শুভশ্রী। এবার অভিনেত্রীর সোশাল পাড়ায় উঁকি দিতেই মিলল সেই ঝলক।

সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হলেন টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর জন্যই তাঁর ঝুলিতে এই সম্মান এল। বলাই বাহুল্য, তিনি যে প্রথম সিরিজেই ছক্কা হাঁকিয়েছেন। কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিয়েছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। আর সেই সিরিজের মুখ্যচরিত্রেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।