আজ শনিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। আংশিক মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়।
তীব্র গরম থেকে রেহাই দক্ষিণবঙ্গবাসীর। শুক্রবার ভোররাত থেকেই বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে অবশ্য এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বদলাতে পারে আবহাওয়া। লাগাতার দুর্যোগ থেকে মিলতে পারে মুক্তি। কমতে পারে বৃষ্টি।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়