February 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় গোটা রাজ্য

রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ, তাঁকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে একাধিকবার শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। হেয়ার স্ট্রিট থানায় তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ বয়ান রেকর্ড করেছে। তাতে বিশদে অনেক কিছুই খুলে বলেছেন অভিযোগকারিণী। পাশাপাশি চাপে পড়ে ঘটনার দিন রাজভবনের কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।

যদিও রাজভবনের ভিতরের কোনও ভিডিও বা ছবি প্রকাশ্যে আসেনি। নর্থ গেটের কিছু ফুটেজ পাওয়া গিয়েছে, যেখানে রাজ্যপালের বিশেষ সচিবের অফিস এবং অস্থায়ী কর্মীদের কার্যালয়। ঘটনার দিন প্রত্যক্ষদর্শী কারা ছিলেন, তাঁরা ঠিক কী কী দেখেছিলেন, তা প্রকাশিত ফুটেজ পরীক্ষা করে বোঝার চেষ্টা করেছেন তদন্তকারীরা।