বামপন্থায় বিশ্বাস অক্ষুণ্ণ। অসুস্থতায় শয্যাশায়ী। বিছানায় শুয়েই ভোটের খবরাখবর রাখছেন। এই মুহূর্তে বাম প্রার্থীদের সবচেয়ে বড় অভিভাবক বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়ে তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।
পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁদের স্বাগত জানান বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য। সায়রা হালিম বুদ্ধবাবুর সঙ্গে দেখা করতে চান। তাঁকে নিয়ে যাওয়া হয় সেই ঘরে, যেখানে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী সারাদিন কাটান। তখন জেগেই ছিলেন অশীতিপর বাম নেতা। সায়রাকে আশীর্বাদ করেন তিনি। আর চব্বিশের লোকসভা নির্বাচনে AI-এর মাধ্যমে তাঁর কণ্ঠে বাম প্রার্থীদের জয়ী করার বার্তা ছড়িয়ে দিয়েছিল সিপিএম।

More Stories
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা