ফের বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বাজি কারখানা। সেখানে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অন্তত ১২। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
সূত্রের খবর, বিস্ফোরণটি ঘটেছে ভিরুদনগর জেলার শিবকাশীতে। বাজি বানানোর ‘হাব’ হিসাবে গোটা দেশে পরিচিত এই এলাকা। সারা ভারতে যতটা বাজি উৎপাদন হয়, তার অধিকাংশই আসে এই শিবকাশী থেকে। বৃহস্পতিবার সেই বাজি কারখানার একটিতেই প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়। সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলাও।

More Stories
বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার
বানভাসি প্রাণীর জন্য আন্তরিক ধন্যবাদ, বন দপ্তরের পাশে ভান্তারা: অসম মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ তীরবর্তী রুটে জিওর নেটওয়ার্ক শক্তিশালী—কম কল ড্রপ, জোরাল ৫জি হটস্পট পারফরম্যান্স