পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যা ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পূর্ব ভারতের দিকে। বসন্তের মাঝেও হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে। দিন ও রাতের তাপমাত্রায় বেশ কিছুটা ফারাক থাকছে। তবে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাল্লা দিয়ে দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে বলে খবর। সপ্তাহের শেষের দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
মার্চের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন । তবে এখনও ভোর ও রাতে জেলায় জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা পেরতে পারে ২০ ডিগ্রি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার