May 20, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তর থেকে দক্ষিণ কাঁপছে ঠান্ডায়

উত্তর থেকে দক্ষিণ কাঁপছে ঠান্ডায়। সঙ্গী ঘন কুয়াশা। উত্তরের পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও ঘন কুয়াশার পর্দা। বেলা গড়ালেও দেখা নেই সূর্যের। আকাশের মুখ ভার। শুধু দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে উত্তরেও। চলবে তুষারপাতও। ইতিমধ্যে দার্জিলিংয়ের উচু এলাকা তুষারপাত শুরু হয়েছে। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে।

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার থেকে প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মেঘে ঢেকেছে আকাশ। দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা। এর মধ্যে বৃষ্টি হলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |