বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতার তাপমাত্রা গতকালের থেকে বেশ কিছুটা বেশি। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ১০ জানুয়ারির পর ফিরবে শীত।
বছরের প্রথম সপ্তাহে কলকাতা-সহ গোটা রাজ্যে পারদ পতন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরব সাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ উত্তর দিক। আগামী বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার