বছরের শেষে পেট্রোল ডিজেলের দাম নিয়ে থাকছে বড়সড়ো খবর | শোনা যাচ্ছে, ভোটের আগে পেট্রোপণ্যের দাম একধাক্কায় অনেকটাই কমানোর কথা ভাবছে | আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছর খানেক ধরে ধীরে ধীরে কমছে অশোধিত তেলের দাম।
প্রসঙ্গত, ইদানিং ভারতে আসা অশোধিত তেলের ৪৫ শতাংশই রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে তেলের দাম কমেনি। তবে মনে করা হচ্ছে, এবার অশোধিত তেলের দাম স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে। এই স্থিতাবস্থা বজায় থাকলে আগামী দিনে দাম কমানো সম্ভব হবে। লোকসভার আগে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে মোদি সরকার।

More Stories
জিওর নয়া ঘোষনা
নারী দিবসে শুভেচ্ছা জানাল নীতা আম্বানি
রিলায়েন্স ফাজারের সাথে চকোলেট অংশীদারিত্ব: ভারতে প্রিমিয়াম ব্র্যান্ড লঞ্চ