সকাল থেকেই রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। কলকাতাও ব্যতিক্রম নয়। বেলা বাড়লে রীতিমতো গরম লাগতে শুরু করছে। কলকাতার রাতের তাপমাত্রাও স্বাভাবিকের উপরেই থাকছে। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা।
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হুগলি। সকাল আটটাতেও দৃশ্যমানতা বেশ কম। সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। আলো জ্বেলেই ছুটছে ট্রেনও। ঠান্ডার আমেজে সকাল থেকেই কোথাও আগুন পোহাচ্ছেন কেউ, কোথাও গরম চায়ে গলা ভিজিয়ে নিচ্ছেন মানুষ। আজ, রবিবার কুয়াশায় মোড়া সারা বাংলা। কলকাতা থেকে জেলা– সর্বত্র এক ছবি |
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম