February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রাজ্যে

শুক্রবার পর্যন্ত শীতের স্পেল জারি থাকবে। ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছিল বাংলায়। কিন্তু লম্বা হবে না সেই স্পেল। আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রাজ্যে। শনি ও রবিবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বর্ষশেষে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত।

শীতের লম্বা স্পেল শেষের পথে। আগামী ২৪ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে রাতের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। শনি ও রবিবার রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |