শীতবিলাসীদের জন্য সুখবর। ফের কমল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেও মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দু-এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ।
রাজ্যে চালিয়ে ব্যাটিং করছে শীত। আবারও কলকাতায় নামল তাপমাত্রার পারদ। ১৫ ডিগ্রিরও নিচে নামায় বুধবারই মরশুমের শীতলতম দিন শহরে। প্রত্যেক জেলাতেও অব্যাহত শীতের স্পেল। ১০ ডিগ্রির নিচে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার