মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইন্ডিয়া জোটের বৈঠকের কথা তাকে জানানো হয়নি | তবে এরই মধ্যে ক্ষোভ প্রকাশের পরই মমতাকে ফোন করেন রাহুল গান্ধী | বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সে কথাই জানালেন মুখ্যমন্ত্রী | সূত্রের খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহে হতে পারে এই বৈঠক |
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী জানান, “আমাকে আগে জানানো হয়নি | আমি তাকে জানাই কেউ আমাকে জানায়নি | আমার পূর্বনির্ধারিত কিছু কর্মসূচি ছিল | মুখ্যমন্ত্রীরা কোন কোন সময় ব্যস্ত থাকেন | যদি তারা সাত থেকে দশ দিন আগে কর্মসূচি সম্পর্কে জানতে না পারেন তাহলে সমস্যা হয়” | তবে এখনো বৈঠকের চূড়ান্ত দীর্ঘ স্থির হয়নি | খুব শীঘ্রই ইন্ডিয়া জটের বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর