এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গেল শোভন বৈশাখীকে | তাদের দেখা গেল একই সাজে | অর্থাৎ দুজনের পোশাকেই রয়েছে একই রঙের ছোঁয়া ।
মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হলেন দুজনে | পরনে গোলাপি রঙের পোশাক | চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন জগৎ এবং শাসক দলের নেতা-নেত্রীদের সঙ্গে গল্পে মজলেন তারা । এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পরনে ছিল গোলাপি শাড়ি, সোনার গয়না | এবং শোভন চট্টোপাধ্যায়ের পরনে ছিল গোলাপি শার্ট কালো ট্রাউজার | সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের উদ্যোক্ত তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া সহ অনেকেই | তাদের সঙ্গে কথাবার্তা বলেন শোভন বৈশাখী |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ