February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতায় ডেঙ্গি আক্রান্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা

Aedes aegypti mosquito pernilongo with white spots and white background

কলকাতা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা | গত মাস থেকেই বাড়ছে আক্রান্তের সংখ্যা | ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল এক ব্যক্তির | জানা গিয়েছে, ওই ব্যক্তি ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা | শুক্রবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন । এরপর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি রিপোর্ট পজেটিভ আসে | তারপরে শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় ওই ব্যক্তির |

দিনের পর দিন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে নড়ে চড়ে বসেছে কলকাতা পৌরসভা | ডেঙ্গি আতঙ্ক রুখতে নানা পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরসভা । তবে ঠাকুর পুকুরের এলাকাবাসীরা জানাচ্ছেন, ডেঙ্গি আতঙ্ক ছড়িয়ে রয়েছে পুরো এলাকায় | ওই এলাকা থেকে এর আগেও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে এক ব্যক্তির |