February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

তৃণমূলের দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল করলো রেল

একশোর দিনের বকেয়া আদায়ের লক্ষ্যে ‘মিশন দিল্লি’। কয়েক হাজার ‘বঞ্চিত’-কে নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। জানা গিয়েছে, দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে | শনিবার হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি। দিল্লি পৌঁছবে, রবিবার।

প্রস্তুতি একেবারে চুড়ান্ত পর্যায়ে। বিভিন্ন জেলা থেকে কলকাতায় চলে এসেছেন ‘বঞ্চিত’রা । তবে শেষ মুহূর্তে তৃণমূলের দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল করে দিল পূর্ব রেল। এই ঘটনাকে ‘ভয়ের স্পষ্ট প্রমাণ’, বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে এদিন বিজ্ঞপ্তি করে সেই বিশেষ ট্রেন বাতিল করার ঘোষণা করল পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে উল্লেখ, ‘কোচ পাওয়া যাচ্ছে না, তাই বিশেষ ট্রেন নয়’।