February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

পুজোর আগে বাড়ছে ডেঙ্গি ম্যালেরিয়া আতঙ্ক

Aedes aegypti mosquito pernilongo with white spots and white background

পুজোর আগে ফের ডেঙ্গি আতঙ্ক | রাজ্যে তবে এবার ডেঙ্গির পাশাপাশি আতঙ্ক বাড়ালো ম্যালেরিয়া | পুজোর আগে যে হারে বাড়ছে মশা বাহিত রোগ, তাতে চিন্তিত রাজ্যবাসী |

জানা গিয়েছে কলকাতার হাওড়ায় ম্যালেরিয়ায় মৃত হলো আরো এক বৃদ্ধার | ডেথ সার্টিফিকেট এ ম্যালেরিয়ার কথা উল্লেখ করা হয়েছে | জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম লালবানু মন্ডল | গত কয়েকদিন আগে জ্বর ও বেশ কিছু উপসর্গ নিয়ে কলকাতায় হাসপাতালে ভর্তি হয় | বয়স ৮০ বছর । আজ সকালে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির |

প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকারি দপ্তর | এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৩৫ জন | গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৫৮৬ জন | যা রীতিমত চিন্তা ধরছে স্বাস্থ্য দপ্তরের কপালে | পুজোর আগে এইভাবে ডেঙ্গি সংক্রমণ নিয়ে বেশ চিন্তিত রাজ্যবাসী ।