মধ্যবিত্তের জন্য দারুন সুখবর | সিলিন্ডার প্রতি 200 টাকা করে কমলো রান্নার গ্যাসের দাম | তবে এ বিষয়ে তৃণমূল আইটি সেল এর ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বিজেপিকে কটাক্ষ করে লেখেন, “একটু ডোজ কমিয়ে পেটে ঘুসি মারা শুরু করো” |
প্রসঙ্গত, রান্নার দাম গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | মঙ্গলবার মধ্য রাত থেকে কার্যকর হয় নতুন দাম | আর এই ঘটনাকে তীব্র কটাক্ষ করছে তৃণমূল | তবে কেন্দ্রের দাবি, রাখি ও ওনামের কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে | যদিও তা মানতে নারাজ তৃণমূল ।
এরপরে ফেসবুকে পোস্ট করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, “প্রথমে মুখে লাথি মেরে মেরে লাথি খাওয়া অভ্যাস করিয়ে ফেল । তারপর আবার একটু ডোজ কমিয়ে পেটে ঘুসি মারা শুরু করো । লোকে বলবে কি দয়ালু দেখেছো আগের মত জোরে মারেনা”।

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ