এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ নাগেরবাজার ডায়মন্ড সিটির বহুতলে হঠাৎই আগুন লাগে । দৌড়ে বহু দল থেকে নেমে আসেন বহু তলের বাসিন্দারা | এরপর ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন |
প্রাথমিকভাবে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, যশোর ডায়মন্ড সিটি বহুতলে আগুন লেগেছে | আগুন দেখে আবাসিকরা দমকলে খবর দেন | এরপর দমকল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন | তবে ওই বহু তলের ১৭ তলায় বিভিন্ন ফ্ল্যাটের জানালা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন আশপাশের বাসিন্দারা | যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ | এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক | তবে প্রত্যেক বাসিন্দাকে সুস্থভাবে ঘটনাস্থল থেকে বের করে আনা সম্ভব হয়েছে | দমকল কর্মীদের উদ্যোগে বয়স্কদের চেয়ারে চাপিয়ে নিচে নামানো হয় ।

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ