February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিধানসভা থেকে বেরিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিধানসভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেন | আর এর পরে স্পিকারকে বিরোধী দলনেতা প্রশ্ন করেন যে কেন মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলা যাবে না? হট্টগোলের মুখে নিজের বক্তব্য শেষ না করে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন শুভেন্দু অধিকারী | তার সঙ্গেই দলের অন্যান্য বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে গেলেন | বিধানসভা থেকে ওয়ার্ক আউট করেন শুভেন্দু অধিকারী |

তবে স্পিকারের অভিযোগ তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | তার বিরুদ্ধে স্বাধিকার প্রস্তাব আনার কথা ঘোষণা করেন তিনি | অন্যদিকে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরে রাজ্যপালের বাজেট ভাষণের জবাবে ভাষণের শুভেন্দু অধিকারীর নাম না তুলে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |