আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী দুই থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে । সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে, বড়দিন, বর্ষবরণ, মকর সংক্রান্তির পর বসন্ত পঞ্চমীতেও শীতের দেখা নেই | আগামী সপ্তাহ পর্যন্ত উষ্ণতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে | তবে উপকূলের জেলাগুলিতে সামান্য কুয়াশার সম্ভাবনা রয়েছে | কলকাতায় দিনের বেলা শীতের আমেজ পাওয়া যাবে না |
দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি উপরে | আগামী দুই থেকে তিন দিনে পশ্চিমবঙ্গে দিন ও রাতে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রী বাড়বে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে | অর্থাৎ সরস্বতী পুজো তে উধাও শীতের আমেজ | এছাড়াও সপ্তাহ ধরে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া | আজ সকালে ঘন কুয়াশা চাদরে ঢাকা ছিল কলকাতার সহ দক্ষিণবঙ্গ |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.8 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম