আজ হঠাৎ সোমবার ২৩ শে জানুয়ারি দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী | ২০২১ সালে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জন্মবার্ষিকীকে” জাতীয় পরাক্রম” দিবস বলে ঘোষণা করেন | এরপর থেকে নেতাজীর জন্মদিনে প্রতিবছরই কোনো না কোনো বড় চমক থাকে কেন্দ্রের | দেশ নায়ককে শ্রদ্ধা জানাতে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে এই দিন ।
এবছর পরাক্রম দিবসে আন্দামানের ২১ টি দ্বীপের নামকরণ করা হয়েছে | প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেন । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতার রেড রোডে নেতাজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন | সেখান থেকে মুখ্যমন্ত্রী জানান, নতুন করে নামকরণের অর্থ নেই | নেতাজি নিজেই তা করে গিয়েছিলেন, তিনি যখন আন্দামানে যান তখনই দ্বীপের নামকরণ করেছিলেন | তবে ২৩ শে জানুয়ারি জাতীয় ছুটির দাবি একাধিকবার জানানোর সত্ত্বেও তা নাকজ হয়েছে | কার্যত তাতে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন ১২৭ তম জন্মদিনে সেই ইস্যুকে ফের তুললেন তিনি |

More Stories
রিলায়েন্স জিও জুন ২০২৬-এ সর্বোচ্চ সক্রিয় সাবস্ক্রাইবার যোগ—ট্রাই রিপোর্ট
জিএমসির ত্রৈমাসিকে ব্যতিক্রমী অঙ্ক — তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খল ঝটকায় আয় বেড়েছে
রিলায়েন্সের FY27 শুরু শক্তিশালী; জিও আইপিও-এর পথে ধাবিত