আজ আউট্রাম ঘাটে ট্রানজিট পয়েন্ট এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । তার আগে গঙ্গার ঘাট পরিদর্শন করেন তিনি | বারানসির মতোই কলকাতায় হবে গঙ্গা আরতি | আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্ম তিথিতে বালুরঘাটে হবে গঙ্গা আরতি| সবরকম প্রস্তুতি সম্পন্ন হলে তার পরই করা হবে গঙ্গা আরতি | এদিন আউট্রাম ঘাটে দাঁড়িয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস |
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই স্বামীজীর জন্মতিথিতে শুরু হবে গঙ্গা আরতি | আলো দিয়ে সাজানো হবে গঙ্গার ঘাট | প্রশিক্ষিতরা করবেন গঙ্গা আরতি | দর্শক হিসেবে অংশ নিতে পারবেন সকলে |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর