কলকাতার আকাশ কুয়াশায় ঢাকা | আজকে সকাল থেকে ছিলনা রোদের দেখা | পরে বেলা বাড়তে আকাশ পরিস্কার হয়ে মিলেছে রোদের দেখা | তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আজ | ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী | গতকালকে তুলনায় আজকের তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি | আগামী ৪৮ ঘণ্টায় আরো সামান্য তাপমাত্রা পতনের পূর্বাভাস রয়েছে | শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নেই |
শীতের মৌসুমে ঠান্ডা কোথায় এতদিন সেই চিন্তায় অতিষ্ঠ ছিল রাজ্যবাসী | এবার ফের শীতের আমেজ বাড়তেই খুশি শীতবিলাসীরা | বৃহস্পতিবার ভোর থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা | কমপক্ষে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস | তাপমাত্রা যেভাবে পড়েছে তা চলবে মাত্র তিন দিন |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 14.8 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 25.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার