রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় দশের ঘরে নামতে পারে তাপমাত্রা | উত্তরবঙ্গের পার্বত্য সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন | তবে আজ অর্থাৎ শুক্রবার এই মরশুমের এখনো পর্যন্ত শীতলতম দিন । আজকের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে | দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন একই রকম থাকবে আবহাওয়া |
রাজ্যে দিনরাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে | শুক্রবারের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে উত্তরের হাওয়া প্রবেশ করবে রাজ্যে | যার জেরে ফের শীতের আমেজ বহাল থাকবে রাজ্য জুড়ে | কলকাতা এবং উপকূলে জেলাগুলিতে শুক্রবার থেকে কনকনে উত্তরের হওয়ার প্রবেশ ঘটবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 14.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী