ছাত্র ভোটার দাবিতে অনশন চালাচ্ছে কলকাতা মেডিকেল কলেজের সাত পড়ুয়া | তাদের মধ্যে অসুস্থ হয় সিসিইউতে ভর্তি এক আন্দোলনকারী | মেডিকেল কলেজে অবসর নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক ঘিরে জটিলতা তুঙ্গে | জানা গিয়েছে, “অনশন না তুললে কোন বৈঠক হবে না”, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ভবন |
তবে কলকাতা মেডিকেল কলেজে প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস জানিয়ে দিয়েছেন, “এখনো বৈঠক হবে কিনা স্পষ্ট নয়, কিন্তু অনন্তকাল এই জিনিস চলতে পারে না” | অন্যদিকে, জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রী নির্দেশে মেডিকেল কলেজে গিয়েছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য | তবে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল তাকে |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ