নভেম্বরে শীতের ঝড়ো ব্যাটিংয়ে নয়া রেকর্ড | সপ্তাহের শেষে বাড়বে আরো ঠান্ডা | জানা গিয়েছে আজ কলকাতায় এই মৌসুমে শীতলতম দিন । তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। বিগত পাঁচ বছরের নভেম্বর মাসে এমন তাপমাত্রা পড়েনি | সঙ্গে আজ উত্তরের হাওয়া আর পারদ পতনের ইঙ্গিত রয়েছে |
আকাশ কখনও মেঘলা, আবার কখনও পরিষ্কার। যদিও আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে দিনের তাপমাত্রা নিম্নমুখীই । তাই রাজ্যজুড়ে রয়েছে শীত শীত ভাব।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী