আগামী ২৯ শে নভেম্বর সজনেখালি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ২৯ তারিখ যাওয়ার পর গোশবার মাঠে জনসভা করবেন তিনি | এমনকি রাতে সজনে খালি থাকার সম্ভাবনাও রয়েছে | এর পরের দিন অর্থাৎ ৩০ তারিখ লঞ্চে নদীর ভাঙ্গন ঘুরে দেখবেন তিনি |
সুত্রের খবর, ওই দিনই তিনি ফিরে আসবেন কলকাতায় । তবে মনে করা হচ্ছে সুন্দরবনকে জেলা তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী | উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনে ব্লক রয়েছে ১৯ টি | যার মধ্যে ১৩ টি ব্লক দক্ষিণ ২৪ পরগনায় | ওই ১৩ টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে | এই নিয়ে আলোচনা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ