আজ সকালে খাস কলকাতার আলমারি কারখানায় অগ্নিকাণ্ড । মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় মানিকতলা | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন | এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে |
সূত্রের খবর, কলকাতার মানিকতলার মুরারিপুকুর রোডে আলমারি কারখানা টি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল | এমনটাই জানিয়েছেন স্থানীয়রা | এরপর হঠাৎই আজ সকালে সেখান থেকে ধোয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা | মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া এলাকায় ছড়িয়ে পড়ে | এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন দমকলে । পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নিজেদের মধ্যেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ