রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন সায়ন্তন বসু | এবার অভিযোগ, রাজ্যে বিজেপির পুরনো কর্মী নেতাদের অবজ্ঞা করে তৃণমূল থেকে আশা কর্মীদের সেফ সিট দেওয়া হচ্ছে | এ রকমই একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখলেন সায়ন্তন বসু । তার অভিযোগ 2019 সালে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে এসেছেন তাদের থেকে বহু নেতাকে জেলা প্রেসিডেন্ট করা হয়েছে | যেসব আসনে বিজেপির নিশ্চিত ছিল সেখানে তৃণমূল থেকে আসার নেতাদের দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে 200 আসন পাবে বলে রাজ্য বিজেপির নেতা-নেত্রীদের মুখে শোনা গিয়েছিল | কিন্তু ফলাফলে বিজেপির সেই আশা একেবারে ভেঙে যায় | এ নিয়েও সরব হয়েছেন সায়ন্তন | তিনি লিখেছেন, “দলের নীতির জন্যই রাজ্যের অধিকাংশ জায়গায় আসন হাতছাড়া হয়েছেন” |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর