February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

আজ থেকে ফের দফা দফায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

আজ থেকে ফের দফা দফায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর | বঙ্গোপসাগরে তৈরি হাওয়া নিম্নচাপের জেরে কলকাতা শহর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার জেলায় | উপকূলবর্তী এলাকায় ৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস |

আজ সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের দিকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | তবে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |