February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

খিদিরপুরের ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার কাউন্সিলার রাম পেয়ারে রামের ছেলে

খিদিরপুরের ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার কাউন্সিলার রাম পেয়ারে রামের ছেলের | জানা গিয়েছে, শনিবার রাতে তার গাড়ির উপর উল্টে যায় একটি বিশাল লরি | থানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির উপর উল্টে যায় একটি সার বোঝাই লরি । এরপর লরি তলা চাপা পড়ে যায় গাড়িটি।

পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে গাড়ি টিকে উদ্ধার করে | গাড়িটি চালাচ্ছিলেন কাউন্সিলার রাম পেয়ারে রামের ছেলে | ঘটনাস্থলে মৃত্যু হয় তার | রাস্তার বেহাল দসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের |

স্থানীয়দের দাবি, এর আগেও এই রাস্তায় একাধিক বার দুর্ঘটনা ঘটেছে | শনিবার বিকেলে উত্তর কলকাতায় ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে পড়ে | রাস্তার একাধিক জায়গায় জল জমে থাকতে দেখা যায় । যার জেরে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের |