সোমবারের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে | দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা | এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর | বাতাসে জলীয় বাষ্পের প্রাধান্য থাকবে এবং অস্বস্তিকর গরম বাড়বে বলেই জানা যাচ্ছে | তবে এদিন সন্ধ্যার পর বৃষ্টিতে ভিজেছে কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা | বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম