আজ সকাল থেকেই রোদ ও মেঘের লুকোচুরি খেলা | তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে | কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাতে বৃষ্টির পূর্বাভাস | রাজ্যে জারি রয়েছে বর্ষার বৃষ্টি | তবে সপ্তাহের শুরুতেই আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই | বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকার জন্য শহরে অস্বস্তি বাড়বে ক্রমশ | অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | বিশেষত আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম