রোদে ঘামে নাজেহাল বঙ্গবাসী | কবে মিলবে বৃষ্টির দেখা, সেই দিকে তাকিয়ে রয়েছে আপামর বঙ্গবাসী | তবে এবার বৃষ্টি নিয়ে সুখবর সোনাল আলিপুর আবহাওয়া দপ্তর | আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তবে রবিবারের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায় | বৃষ্টিতে ভিজতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলায় | কোন কোন এলাকায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 85 শতাংশ |আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম