February 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তনের সম্ভাবনা

JEE পরীক্ষা কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছিল আগেই | আগামী 2 এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা | কিন্তু JEE মেন পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করতে হচ্ছে, বলে জানা যাচ্ছে | তবে সংসদ সূত্রের খবর, পরীক্ষা শুরুর সময়সীমার কোন পরিবর্তন করা হচ্ছে না | তবে কিছু পরীক্ষার দিন পরিবর্তন করে, তা পিছিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে |