August 24, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

মালদা হয়ে বাংলাদেশে পাচারের আগেই প্রচুর পরিমাণে সোনা উদ্ধার

মালদা: মালদা হয়ে বাংলাদেশে পাচারের আগেই প্রচুর পরিমাণে সোনা উদ্ধারে সাফল্য পেল ডি আর আই কাস্টম। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। জানা গেছে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ছয় কিলো সাতশো বারো গ্রাম সোনা। যার বাজারমূল্য তিন কোটি ১৫ লক্ষ। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গেছে ধৃতরা হলো দিনাজপুরের হিলির বাসিন্দা অখিল মোরাল, উত্তম কুমার , আশীষ কুমার দত্ত, দিপেশ কুমার ঘোষ এবং অতুল দাস। এই বিষয়ে ডি আর আই কাস্টমের স্পেশাল পিপি সুদীপ্ত গাঙ্গুলী জানান, মালদা হয়ে বাংলাদেশে পাচার করা হতো সোনা গুলি। আজ তাদের আদালতে পেশ করা হলে জেলহাজতে পাঠানো হয়।