মালদা-পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে ও বাটখারা দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ইংরেজবাজার থানার গাবগাছি এলাকায়।পরিবার সুত্রে জানাযায় মৃত গৃহবধূর নাম তাহেরা বিবি বয়স(৪৪) বছর। অভিযুক্ত স্বামী সলিল শেখ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে স্থানীয়রা দেখতে পাই ঘরের ভেতরে ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। মৃতদের পাশেই পড়ে রয়েছে ধারালো অস্ত্র ও বাটখারা।ঘটনাস্থল থেকে পলাতক অভিযুক্ত স্বামী। তাহেরা বিবির পরিবারে রয়েছে চার ছেলে ও এক মেয়ে। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য।খবর দেওয়া হয় ইংরেজবাজার থানা পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার