মালদা: কালীমন্দিরে চুরির ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কিনারা করল মালদা থানার পুলিশ। মায়ের অলংকার চুরি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে।ওই যুবকের কাছে থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া মায়ের অলংকার।
জানা গেছে ধৃত যুবকের নাম বিকাশ বাঁশফোর। শনিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবক কে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য গত শুক্রবার রাত্রে পুরাতন মালদা পৌরসভার দুধ বাড়ি এলাকায় কালী মন্দিরের গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চুরি যাওয়া মায়ের অলংকার সহ ওই যুবককে গ্রেফতার করে।

More Stories
চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর