রামপুরহাট গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট | ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা | রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে | সঠিক বিচারের স্বার্থে এবং মানুষের মধ্যে বিশ্বাস বাড়াতে এই সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের | আদালত জানায়, তদন্তে সিবিআই কে সহযোগিতা করবে রাজ্য পুলিশ | 7 এপ্রিলের মধ্যে সিবিআইকে রামপুরহাট কাণ্ডে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে | ঘটনায় ধৃত 23 জনকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ