ভোটের আগে গুরুতর আহত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন। কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাক ও গালের দিকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
কীভাবে আঘাত লাগল মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ‘পিছন থেকে ধাক্কা’র ব্যাখ্যা দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এমনটাই খবর।

More Stories
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা